হামলায় উত্তাল সৌদি আরব, প্রতিক্রিয়ায় যা বললেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর দেশটির সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে

2026-10-13T18:27:32+00:00
2026-10-13T18:27:32+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হামলায় উত্তাল সৌদি আরব, প্রতিক্রিয়ায় যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর দেশটির সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি সৌদি আরবের প্রতি নিজের ভালোবাসার কথাও বারবার প্রকাশ করেছেন পর্তুগিজ এই তারকা। গত বছর ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সময় তিনি বলেছিলেন, ‘আমি পর্তুগিজ। কিন্তু আমি সৌদি আরবেরও।’

এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা উদ্বেগের মধ্যে দেশটির প্রতি সংহতি জানিয়ে আবারও আলোচনায় এসেছেন রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নেফৎচি ফারগানার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে মাঠে নামার আগে ও পরে সৌদি আরবের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

নিরাপত্তাজনিত কারণে সোমবার রাতে ম্যাচটি শুরু হতে প্রায় এক ঘণ্টা দেরি হয়। তবে মাঠে নেমে গোলও করেন রোনালদো।

ম্যাচের আগে সৌদি আরবের জাতীয় পতাকায় চুমু খান তিনি। খেলা শেষে জয় উদ্‌যাপনের সময় গ্যালারির এক দর্শকের কাছ থেকে সৌদি জাতীয় দলের স্কার্ফ চেয়ে নেন পর্তুগিজ অধিনায়ক। এরপর সেটি বাতাসে উড়িয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। একপর্যায়ে স্কার্ফটি গলায়ও জড়িয়ে নেন তিনি।


রোনালদোর এমন আবেগঘন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। আল নাসরের ইংরেজি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও স্কার্ফ হাতে তাঁর একটি ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সৌদি আরবের একটি অংশ, যা হৃদয়ের খুব কাছের।’

আল নাসরে যোগ দেওয়ার পর থেকে সৌদি আরবের সঙ্গে রোনালদোর সম্পর্ক কেবল ফুটবলেই সীমাবদ্ধ থাকেনি। দেশটির সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতি তাঁর আগ্রহের পাশাপাশি প্রকাশ্য সমর্থনও বারবার নজর কেড়েছে সমর্থকদের।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হামলা  সৌদি আরব  রোনালদো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: