টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রিয়াদের আকাশে একের পর এক বিস্ফোরণ, মুঠোফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা। সৌদি আরবের রাজধানীকে লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র

2026-10-13T11:25:14+00:00
2026-10-13T11:26:13+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম  আপডেট: ১৩.১০.২০২৬ ১১:২৬ এএম
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
রিয়াদের আকাশে একের পর এক বিস্ফোরণ, মুঠোফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা। সৌদি আরবের রাজধানীকে লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমন পিরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে বন্ধ রয়েছে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা।

সোমবার (১২ অক্টোবর) রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ আগে বাসিন্দাদের মুঠোফোনে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

পরে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হুথিরা রিয়াদের দিকে একটি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তিনটি ক্ষেপণাস্ত্রই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে, রিয়াদে তাদের নিশানা ছিল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে, বিমানবন্দরে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।


একই সঙ্গে, ইয়াহিয়া সারি দাবি করেন, ইয়েমেন সীমান্তের কাছে খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিকে নিশানা করেও ড্রোন হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোকে অনিরাপদ দাবি করে আন্তর্জাতিক বিমান সংস্থা ও যাত্রীদের সেখানে ফ্লাইট পরিচালনা না করার জন্য আবারও সতর্ক করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তবে, মক্কা ও মদিনার বিমানবন্দরকে এ সতর্কতার বাইরে রেখেছে গোষ্ঠীটি।

এদিকে, গত শনিবার হুথিদের হামলার পর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। এ কারণে বিভিন্ন বিমান সংস্থা রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে।

সৌদি আরবের তেল স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ সোমবার জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিল থাকবে। একই সঙ্গে, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইটও স্থগিত করেছে সংস্থাটি। বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গালফ এয়ারও রিয়াদগামী সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। আগামী শনিবার পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র : আল-জাজিরা

সময়ের আলো/মহু
  বিষয়:   রিয়াদ  বিমানবন্দর  ক্ষেপণাস্ত্র  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: