মুজিবনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী খাতুন (২৩) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে

2026-10-13T19:50:16+00:00
2026-10-13T19:50:16+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুজিবনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম 
প্রতীকী ছবি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী খাতুন (২৩) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের ভূমিহীন পাড়ার আসকারের আমবাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রজনী মুজিবনগর উপজেলার মাঝপাড়া সোনাপুর গ্রামের রশিদুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার রশিকপুর গ্রামের রিপন হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাড়ি থেকে বের হন রজনী খাতুন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে বাবুপুর গ্রামের একটি বাগানের আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সেখানে রজনীর মরদেহ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা থেকে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।


মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করলেও, বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

সময়ের আলো

  বিষয়:   মুজিবনগর  গৃহবধূ  মরদেহ  উদ্ধার  মেহেরপুর  মুজিবনগর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: