মেহেরপুরে বাবাকে হত্যার পর ছেলে থানায় হাজির

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরে ছেলে শাহাবুলের হাতের ধারালো ডাসার কোপে নিহত হয়েছে বাবা হাবেল উদ্দীন (৭০)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঝাউবাড়িয়া

2026-10-12T17:30:45+00:00
2026-10-12T17:31:54+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
মেহেরপুরে বাবাকে হত্যার পর ছেলে থানায় হাজির
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৫:৩১ পিএম
শাহাবুল। ছবি : সময়ের আলো
মেহেরপুরে ছেলে শাহাবুলের হাতের ধারালো ডাসার কোপে নিহত হয়েছে বাবা হাবেল উদ্দীন (৭০)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজ ঘরে তাকে হত্যা করা হয়। পরে সাহাবুল নিজেই হাজির হন সদর থানায়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুই বছর আগে হাবিলের মা মারা যায়। তারপর থেকেই সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাধ সাধে ছেলে সাহাবুল। জমিজমা নিয়ে শুরু হয় বিরোধ। সকালে সাহাবুল তাদের নিজ জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেখানে গিয়ে জানতে পারেন, তাদের জমি গোপনে একজনকে বর্গা দিয়েছেন তার বাবা। এ সময় ঐ বর্গা চাষীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে বাড়িতে ফিরে আসেন এবং একটি ধারালো ডাসা নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেন। এ সময় তার বাবা ঘুমন্ত অবস্থায় ছিলেন। তখন ডাসা দিয়ে তিনি বাবার গলায় কোপ দেন। এতে মারাত্মকভাবে জখম হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবেলের।


খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর থানা পুলিশের একটি দল। পরে সাহাবুল নিজেই হাজির হন থানায়। মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত ঘটনা জানা যাবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   মেহেরপুর  বাবা  হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: