তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে, অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুতিরা তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে সাম্প্রতিক হামলার জন্য হুতিদের

2026-10-14T04:46:07+00:00
2026-10-14T04:46:07+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে, অভিযোগ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুতিরা তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে সাম্প্রতিক হামলার জন্য হুতিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এ ঘটনা তিনি কখনো ভুলবেন না।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হুতিরা ‘খুব খারাপ আচরণ করছে’ এবং সম্ভবত ইরানের নির্দেশে এসব করছে।

ট্রাম্পের অভিযোগ, সৌদি আরবে সাম্প্রতিক হামলার মাধ্যমে হুতিরা ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, তাদের এই আচরণ ‘মোটেও ভালো নয়’।


গত সপ্তাহান্তে রিয়াদে প্রাণঘাতী হামলার পর হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প।

মঙ্গলবারের পোস্টে আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, নির্বাচনে তিনি নিজে প্রার্থী নন। তবে নির্বাচনের পরও তিনি দায়িত্বে থাকবেন এবং হুতিদের কর্মকাণ্ড ভুলে যাবেন না বলে হুঁশিয়ারি দেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   তেলের দাম  হুতি  হামলা  অভিযোগ  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: