যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধ’ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অর্থনৈতিক যুদ্ধ’ দীর্ঘদিন চলতে পারে—এমন পরিস্থিতি মোকাবিলায় ইরানকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ

2026-10-14T04:55:35+00:00
2026-10-14T04:55:35+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধ’ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ এএম 
মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অর্থনৈতিক যুদ্ধ’ দীর্ঘদিন চলতে পারে—এমন পরিস্থিতি মোকাবিলায় ইরানকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটির এক যৌথ সভায় গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে, তা বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে সংশ্লিষ্টদের মধ্যে ঐকমত্য প্রয়োজন।


তিনি বলেন, নীতিনির্ধারকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত জনগণ ও সশস্ত্র বাহিনীর জীবনযাত্রা। যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপের কারণে নাগরিকদের আর্থিক পরিস্থিতি যেন সবার শেষে ক্ষতিগ্রস্ত হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  অর্থনৈতিক যুদ্ধ  মোকাবিলা  দীর্ঘমেয়াদি পরিকল্পনা  গালিবাফ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: