প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ এএম

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। ছবি : সংগৃহীত
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। ছবি : সংগৃহীত ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যে দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে সফরে যাওয়া আলবুসাইদিকে রাজধানী ইসলামাবাদে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা স্বাগত জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে ইসলামাবাদে পাকিস্তান-ওমান যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশনের অষ্টম অধিবেশনও অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/জেডি