প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতদুই দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে তেহরানে বৈঠক করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয় ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, বৈঠকে দুই দেশের অভিন্ন সীমান্তে ইরাকি বাহিনী মোতায়েন, বাগদাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অনানুষ্ঠানিক সীমান্ত পারাপারের পথ এবং ইরাকে ইরানি বিরোধী গোষ্ঠীগুলোর অবস্থান নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আল-আবুদি প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে ইরাকি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে বাগদাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সময়ের আলো/জেডি