ইসরায়েলি প্রতিপক্ষ দেখেই ম্যাচ ছাড়লেন ইরানি টেনিস প্লেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) একটি টুর্নামেন্টে ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন ইরানের টেনিস খেলোয়াড়

2026-11-29T19:19:06+00:00
2026-11-29T19:19:06+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি প্রতিপক্ষ দেখেই ম্যাচ ছাড়লেন ইরানি টেনিস প্লেয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম 
ইরানের টেনিস খেলোয়াড় আলী ইয়াজদানি। ছবি : সংগৃহীত
ইরানের টেনিস খেলোয়াড় আলী ইয়াজদানি। ছবি : সংগৃহীত
তুরস্কে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) একটি টুর্নামেন্টে ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন ইরানের টেনিস খেলোয়াড় আলী ইয়াজদানি। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিপক্ষের মুখোমুখি হওয়া এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে রুশ সঙ্গী এগর খোতচেনকভকে নিয়ে খেলার কথা ছিল ইয়াজদানির। তাদের প্রতিপক্ষ ছিলেন ইসরায়েলের টিম ভাইসম্যান ও তার অস্ট্রীয় সঙ্গী থিলো বেয়ারমান। তবে ম্যাচের আগেই সরে দাঁড়ান ইয়াজদানি।

ইরান ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। দেশটির নীতিমালা অনুযায়ী, ইরানি ও ইসরায়েলি খেলোয়াড়দের মধ্যে যেকোনো ধরনের যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ। ফলে ইসরায়েলি প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার ঘটনা ইরানি ক্রীড়াবিদদের ক্ষেত্রে নতুন নয়।

ইয়াজদানি তার সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা শুক্রবার জানিয়েছে, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সের কারণে ইয়াজদানি ও তার সঙ্গী দ্বৈত ইভেন্টের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছিলেন।


ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইরানি-রুশ জুটি। ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে ওঠেন অস্ট্রীয়-ইসরায়েলি জুটি। তবে সেখানে ৬-৩ ও ৭-৫ গেমে হেরে যান তারা।

বছরের পর বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় ইসরায়েলি খেলোয়াড়দের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ইরানি ক্রীড়াবিদেরা। এ কারণে অনেক সময় টুর্নামেন্ট থেকে তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে, আবার কখনো অসুস্থতার কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন তারা।

২০২৩ সালে ইসরায়েলি এক ভারোত্তোলকের সঙ্গে মঞ্চে করমর্দন করায় ইরানের অভিজ্ঞ ভারোত্তোলক মোস্তফা রাজায়িকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেশটি। একই ঘটনায় একটি ক্রীড়া কমিটিও বিলুপ্ত করা হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইসরায়েলি প্রতিপক্ষ  ম্যাচ ছাড়লেন  ইরানি টেনিস প্লেয়ার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: