অর্থনীতির আসল চিত্র আড়াল করছে ইরান, অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান সরকার দেশটির অর্থনীতির প্রকৃত চিত্র গোপন করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। ওয়াশিংটনের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে

2026-11-29T19:36:37+00:00
2026-11-29T19:36:37+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অর্থনীতির আসল চিত্র আড়াল করছে ইরান, অভিযোগ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম 
ইরানের তেহরানের একটি স্থানীয় বাজারে একজন ব্যক্তি কেনাকাটা করছেন। ছবি : সংগৃহীত
ইরানের তেহরানের একটি স্থানীয় বাজারে একজন ব্যক্তি কেনাকাটা করছেন। ছবি : সংগৃহীত
ইরান সরকার দেশটির অর্থনীতির প্রকৃত চিত্র গোপন করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। ওয়াশিংটনের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দফতরের ফারসি ভাষার অ্যাকাউন্ট থেকে বলা হয়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাবি করছেন, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত। অন্যদিকে অর্থমন্ত্রী পরিসংখ্যান বা নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই রফতানি বাড়ার কথা বলছেন।  

পোস্টে আরও বলা হয়, অথচ সাধারণ ইরানিরা দেখছেন, মাংস, মুরগির মাংস ও আবাসনের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দফতর আরও দাবি করেছে, ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যেরও অসংগতি রয়েছে।


ইরানকে দুর্বল করা এবং ওয়াশিংটনের দাবিতে রাজি হতে বাধ্য করার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোতে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের অর্থনীতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনে তেহরানের কোনো প্রতিক্রিয়ার উল্লেখ নেই। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   অর্থনীতি  আসল চিত্র  আড়াল  ইরান  অভিযোগ  যুক্তরাষ্ট্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: