হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অস্থায়ী পথ চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। এ সমঝোতা

2026-10-14T05:03:54+00:00
2026-10-14T05:03:54+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:০৩ এএম 
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অস্থায়ী পথ চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। এ সমঝোতা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার সংবাদপত্র আল-শুরুককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, সমঝোতা বাস্তবায়নের কিছু বিষয় নিয়ে ওমানের সঙ্গে আলোচনা এখনো চলছে।

বাঘাই জোর দিয়ে বলেন, নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে দুই দেশের এই সমঝোতাকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া বা জলপথটির সামগ্রিক অবস্থার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। প্রণালিতে জাহাজ চলাচল পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা নিয়ে আরও আলোচনা প্রয়োজন।


যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে বাঘাই বলেন, যেকোনো বৈরী পদক্ষেপ মোকাবিলায় ইরান তার সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হরমুজ প্রণালি  জাহাজ চলাচল  অস্থায়ী চুক্তি  ইরান  ওমান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: