কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই জনকে কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কুয়াকাটায় মাদক সেবনের অভিযোগে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে কুয়াকাটা

2026-10-14T08:20:53+00:00
2026-10-14T08:20:53+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই জনকে কারাদণ্ড
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:২০ এএম 
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় মাদক সেবনের অভিযোগে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানকালে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ৫ গ্রাম গাঁজা জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. হিমেল (৩২) ও মো. মাহিম আহমেদ তন্ময় (৩২) কুয়াকাটা এক্সপ্রেস গাড়ির চালক বলে জানা গেছে। পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ কারাদণ্ড প্রদান করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক। তিনি জানান, অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়ে। 

অভিযুক্ত ওই দুই চালক গৌরনদী এলাকার বিভিন্ন যাত্রা বিরতিকালে হোটেল থেকে নিয়মিত মাদক সংগ্রহ করার অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  কুয়াকাটা  মাদক সেবন  অপরাধ  কারাদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: