কালিয়াকৈরে হোটেল থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর)

2026-10-14T09:33:26+00:00
2026-10-14T09:33:26+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে হোটেল থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ এএম 
আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার কয়েকজন নারী। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই সেখানে এসব কার্যক্রম চালানো হতো। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  হোটেল  নারী-পুরুষ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: