ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টার অভিযোগে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির

2026-10-14T10:11:04+00:00
2026-10-14T10:42:36+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:১১ এএম  আপডেট: ১৪.১০.২০২৬ ১০:৪২ এএম
রুহুল কবির রিজভী ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টার অভিযোগে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

বিবৃতিতে রিজভী বলেন, “জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টা করেছেন ‘ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কিছু পান্ডা’। এ ঘটনা দেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুশোচনাহীন মনোভাব ও দেশবিরোধী কর্মকাণ্ডের ধারাবাহিকতা।”


রিজভী বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কারণেই ড. ইউনূসের ওপর আওয়ামী লীগের লোকজন এ ধরনের ন্যক্কারজনক আচরণ করেছে। ড. ইউনূস শুধু অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই ছিলেন না; তিনি নোবেলজয়ী ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তার প্রতি এ ধরনের অসম্মানজনক আচরণে ব্যক্তিকে হেয় করার পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।’

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে দেশ গুম, খুন ও গুপ্তহত্যার অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সেই শাসনের সহযোগী দুর্বৃত্তরা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে একই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।’

রিজভীর দাবি, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ ও প্রতিহিংসামূলক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি এখনো অব্যাহত রয়েছে। দেশে-বিদেশে নেতাকর্মীদের উসকানি দেওয়ার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ড. ইউনূস  রিজভী  বিমানবন্দরে হেনস্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: