বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক (উপসচিব পদমর্যাদা) পদে নিযুক্ত হয়েছেন গণঅধিকার পরিষদের

2026-10-14T16:09:37+00:00
2026-10-14T16:09:37+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন ফারুক হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক (উপসচিব পদমর্যাদা) পদে নিযুক্ত হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে নিয়োগের এ তথ্য নিশ্চিত করেছেন ফারুক হাসান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার নিয়োগের বিষয়ে অনেকে ভিন্ন ভিন্ন তথ্য প্রচার করছেন। এটা আসলে অন্যান্য চাকরির মতো কোনো গ্রেডের সরকারি চাকরি নয়। বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট এরিয়া পরিচালনায় সরকারের একজন প্রতিনিধি বলা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলো পরিচালনায় মূলত দুটি ফাংশন থাকে। একটি হলো অপারেশনাল, যেটি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে এবং অপরটি হলো সরকার কর্তৃক সৃষ্ট বোর্ড। এই বোর্ডটি হলো নিয়ন্ত্রক সংস্থা, যেটির কাজ প্রতিষ্ঠানের দেখাশোনা করা।’

মো. ফারুক হাসান আরও বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলার বিদ্যুৎ সাপ্লাই হয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ থেকে। এটির আন্ডারে অনেক সাবস্টেশনও আছে। এই প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরস-এর একজন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি।’

এর আগে, ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে ফারুক হাসানের দল গনঅধিকার পরিষদের যাত্রা শুরু হয়। পরে ২০২৩ সালের জুনে অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি দেখা দিলে দলটির দুই অংশ আলাদা হয়ে যায়। ওই বছরের জুলাইয়ে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে ড. রেজা কিবরিয়া আলাদা রাজনৈতিক দল আমজনতার দল গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গণঅধিকার পরিষদের দুই অংশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।


এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যুক্ত হন। এ সময় তাকে উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদা ও দলীয় মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়।
 
পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফারুক হাসান। তখন  ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে পরাজিত হন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের বিদ্যুৎখাত উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ২০০০ সালের ২৮ জুন কোম্পানি আইন ১৯৯৪ – এর অধীনে প্রাইভেট লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত হয়। পরবর্তীতে ০১ মার্চ ২০০৩ সালের ১ মার্চ পাবলিক লিমিটেড কোম্পানীতে রুপান্তর করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং এপিএসসিএল এর মধ্যে ২০০৩ সালের স্বাক্ষরিত ১ম Provisional Vendor’s Agreement এর মাধ্যমে আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএস) কমপ্লেক্স -কে এপিএসসিএল -এর কাছে হস্তান্তর করা হয়। 

পরে ২০০৩ সালের ০১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানীর সকল কার্যক্রম শুরু হয় এবং পাওয়ার স্টেশনের অপারেশন, সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমসহ কোম্পানির সামগ্রিক কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ), নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), নির্বাহী পরিচালক (এইচআর ও প্রশাসন) ও নির্বাহী পরিচালক (অর্থ) এর সমন্বয়ে গঠিত ব্যবস্থাপনার উপর ন্যস্ত করা হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিদ্যুৎ বিভাগ  পূর্বাঞ্চল  পরিচালক  ফারুক হাসান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: