বিদ্যুৎ বিভাগে ফারুক হাসানের নিয়োগ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক (উপসচিব পদমর্যাদা) করা হয়েছে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে। এই নিয়োগের পর থেকে শুরু হয়েছে

2026-10-14T16:38:10+00:00
2026-10-14T16:38:10+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিদ্যুৎ বিভাগে ফারুক হাসানের নিয়োগ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কটাক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক (উপসচিব পদমর্যাদা) করা হয়েছে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে। এই নিয়োগের পর থেকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ফারুক হাসানের এই নিয়োগ নিয়ে এবার সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পাটওয়ারী লিখেছেন, ‌‘বিএনপির গণঅধিকার পরিষদ শাখার মাঝারি সারির কর্মী ফারুক হাসানের দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তাকে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন।’

তিনি বলেন, ‘সবার জ্ঞাতার্থে বলি, গত এক বছরে গুলশান অফিসে তিনি বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধীদলকে গালাগালি বিষয়ে মাস্টার্স এবং কীভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানো যায়, সে বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন!’


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এমন বহুমুখী যোগ্যতার পর ফারুক হাসানের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই তো অন্যায়!, যারা এ কাজ করে যাচ্ছেন, তারা সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়ার প্রবল সম্ভাবনা (আশঙ্কা) রয়েছে।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিদ্যুৎ বিভাগ  ফারুক হাসান  নাসীরুদ্দীন পাটওয়ারী  কটাক্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: