জানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার লুট

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার স্বর্ণালংকার ও মুঠোফোন চুরি করেছে

2026-10-14T16:40:53+00:00
2026-10-14T16:43:25+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
জানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার লুট
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ১৪.১০.২০২৬ ৪:৪৩ পিএম
কোমারপুর গ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার স্বর্ণালংকার ও মুঠোফোন চুরি করেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ১ ভরি ৬ আনা, যার আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিলুফা আক্তার ওই গ্রামের মৃত আব্দুল সামাদের স্ত্রী।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নোকিয়া বাটন মুঠোফোন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাঙলে ঘরের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। পরে জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভাঙা দেখতে পেয়ে আলমারিতে রাখা স্বর্ণালংকার এবং আলমারির ওপরে রাখা মুঠোফোন খুঁজে পাননি।

ভুক্তভোগী নিলুফা আক্তার জানান, ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে জানালা ভাঙা দেখে সন্দেহ হলে আলমারি পরীক্ষা করে দেখেন, সেখানে রাখা সোনার চেন, দুইটি বালা, আংটি ও কানের দুল নেই। আলমারির ওপর রাখা নোকিয়া বাটন মুঠোফোনটিও চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ ভরি ৬ আনা স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে তিনি কাউকে চিনতে পারেননি।


স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিলুর রহমান জানান, চুরির খবর পেয়ে গভীর রাতে তিনি নিলুফা আক্তারের বাড়িতে যান। ঘরে ঢুকে আলমারির পাল্লা ভাঙা এবং জামাকাপড় এলোমেলো অবস্থায় দেখতে পান। তাঁর ভাষ্য অনুযায়ী, তিন থেকে চার লাখ টাকার স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এতে ওই বৃদ্ধার অনেক আর্থিক ক্ষতি হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বৃদ্ধার বাড়িতে চুরি  স্বর্ণালংকার লুট  বদলগাছী  নওগাঁ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: