অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়া সফরে হতাশার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে

2026-10-14T17:42:09+00:00
2026-10-14T17:42:09+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরে হতাশার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা।

ব্রিসবেনে টসের পর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকে লড়াইয়ে ফেরার চেষ্টা করে দল। শারমিন ৯৩ বলে ৫০ রান করেন। অন্যদিকে ৭১ বলে ৫৪ রান করেন স্বর্ণা। ওয়ানডে ক্রিকেটে এটি তাঁর প্রথম অর্ধশতক।

তবে দুজনের লড়াইয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় দল। অস্ট্রেলিয়ার হয়ে ১৬ রান খরচায় ৪ উইকেট নেন মেগান স্কট। অ্যানাবেল সাদারল্যান্ড পান ২ উইকেট।


জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারালেও জয়ের পথে বাধা পায়নি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ ও সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের সুবাদে মাত্র ২২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। হাতে তখনো বাকি ছিল ১৬৮ বল।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অস্ট্রেলিয়া  হোয়াইটওয়াশ  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: