১০ দিনেও নেই গ্রেফতার

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।

2026-10-14T19:45:42+00:00
2026-10-14T19:45:42+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা
১০ দিনেও নেই গ্রেফতার
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দশ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকরা হলেন-দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ-উজ-জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম।

এ ঘটনায় গত ৫ অক্টোবর দুপুরে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলা করা হয়েছে। হলের উপ-রেজিস্ট্রার মোনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার দশ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের কেউ গ্রেফতার হয়নি। 

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) . মোহাম্মদ আরজুন বলেন, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। 

হামলাকারীরা চিহ্নিত হলেও এখনও গ্রেফতার কেন করা যাচ্ছে না, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো কথা না বলেই ফোন কেটে দেন। 


সাংবাদিকদের দাবি, হামলার ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ প্রশাসন ও পুলিশের কাছে দেওয়া হয়েছে। হামলায় জড়িতদের কয়েকজনকে ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে চিহ্নিতও করা হয়েছে। এরপরও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল বলেন, ‘ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল এমনকি পুলিশ প্রশাসন আমাদের এমন কোনো আশ্বাস দেয়নি, যার কারণে আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারব। আমরা এখনও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি পাচ্ছি। আমাদের এখনও নিরাপত্তাহীনতায় দিন পার করতে হচ্ছে।’

সময়ের আলো/এনএন

Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: