হাটহাজারীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি (লোকাল গান) ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।
জানা যায়, উল্লেখিত এলাকার মহাসড়কের পাশে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি দল সেখানে পৌঁছালে ওই ব্যক্তি সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ জব্দ করা হয়। পরে জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুর রহমান অস্ত্র উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানার মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/এনএন