লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ওয়াজিফা (২) নামে শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২

2026-10-14T20:41:36+00:00
2026-10-14T20:41:36+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৪১ পিএম 
লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ওয়াজিফা (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ওয়াজিফা ওই এলাকার প্রবাসী আবদুল আজিজের মেয়ে।  আমিরাবাদ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরফু শিকদার।

আমিরাবাদ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরফু শিকদার বলেন, ঘটনার দিন দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টার মধ্যে কোনো এক সময়ে সবার অগোচরে শিশুটি নেওয়াজ আহমদ মৌলভীর পুকুরে পড়ে যায়। 


পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২:৩০ টার দিকে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   লোহাগাড়া  শিশুর মৃত্যু  ওয়াজিফা  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: