হাজার গোলের অপেক্ষায় রোনালদো, পিছিয়ে গেল ম্যাচ

ক্রীড়া ডেস্ক

খেলা

এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে পর্তুগিজ তারকার। সৌদি প্রো লিগে

2026-10-14T21:43:09+00:00
2026-10-14T21:43:09+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খেলা
হাজার গোলের অপেক্ষায় রোনালদো, পিছিয়ে গেল ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৩ পিএম 
ছবি : সংগৃহীত
এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে পর্তুগিজ তারকার। সৌদি প্রো লিগে আল নাসরের একটি ম্যাচ পিছিয়ে দেওয়ায় গোলের মাইলফলকে পৌঁছানোর সুযোগও আপাতত পিছিয়ে গেল তার।

সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে দেশটির ফুটবল সূচিতেও। রোনালদোর আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের তিনটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, নবম রাউন্ডের তিনটি ম্যাচ নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর মধ্যবর্তী বাধ্যতামূলক বিশ্রাম এবং লজিস্টিক ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচ হবে আগামী ১৯ ডিসেম্বর। অন্যদিকে, আল নাসর ও আল আহলির ম্যাচ পিছিয়ে নেওয়া হয়েছে ২০২৭ সালের ৬ মার্চ। নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে।


এর আগে সোমবার রিয়াদে উজবেকিস্তানের নেফচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচও এক ঘণ্টা দেরিতে শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট রাজধানীর দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানোর পর ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় দেশটির বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গোল  রোনালদো  ম্যাচ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: