ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের বুঝিয়ে বলুক, মধ্যবর্তী নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে।

2026-10-14T22:15:42+00:00
2026-10-14T22:15:42+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের বুঝিয়ে বলুক, মধ্যবর্তী নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:১৫ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। এ ঘটনা তিনি কখনোই ভুলবেন না।   

এএফপি জানিয়েছে, ইয়েমেনে গত জুলাইয়ে নতুন করে গৃহযুদ্ধ শুরু হয়। দেশটির সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট, অন্যদিকে তাদের বিরুদ্ধে লড়ছে হুতি বিদ্রোহীরা। এর কয়েক মাস আগে শুরু হওয়া বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাত বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। 

এরপর থেকে হুতিরা সৌদি আরবের তেল স্থাপনা, তেলবাহী জাহাজ ও পরিবহনকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলাও চালায় তারা।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হুতিদের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘হুতিরা খুব খারাপ আচরণ করছে’ এবং তারা ‘সম্ভবত ইরানের নির্দেশে’ কাজ করছে। 


ট্রাম্প আরও অভিযোগ করেন, হুতিরা সাম্প্রতিক সময়ে অত্যন্ত জঘন্য আচরণ করছে। সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। সম্ভবত যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে, এটি মোটেও ভালো কাজ নয়।  

ট্রাম্প লেখেন, কেউ একজন তাদের বুঝিয়ে বলা উচিত, আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি না, তবে নির্বাচনের পর আমি সেখানে থাকব, আর এই ঘটনা আমি কখনোই ভুলব না! 

বিশ্ববাজারে তেলের দাম এ বছর ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রেও পেট্রল পাম্পে জ্বালানির দাম বেড়েছে। এতে মার্কিন পরিবারগুলোর ব্যয় বেড়েছে এবং জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার বিষয়টি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ হয়ে উঠেছে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ট্রাম্প  ইয়েমেন  বিদ্রোহী গোষ্ঠী  মধ্যবর্তী নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: