এবার জাতীয় পতাকা হাতে বিক্ষোভের ডাক সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জমায়েতের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

2026-10-14T23:06:12+00:00
2026-10-14T23:06:12+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
এবার জাতীয় পতাকা হাতে বিক্ষোভের ডাক সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পিএম 
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জমায়েতের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় এই কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় দিপকে বলেন, ‘আমরা দেখিয়ে দেব, তেরঙা ওড়ানো কোনো অপরাধ নয়।’

এর আগে বুধবার (১৪ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে সিজেপির দুই নেতাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দেশে অনানুষ্ঠানিক জরুরি অবস্থা জারির অভিযোগ তোলেন দিপকে।

মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কার গ্রেপ্তার ও হেফাজতে পাঠানোর প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন তিনি। দিপকে জানতে চান, যন্তর মন্তরে দাঁড়িয়ে জাতীয় পতাকা ওড়ানোর মাধ্যমে তারা কী অপরাধ করেছেন।


ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশের সূত্রের বরাতে জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে মঙ্গলবার সকালে ব্যারিকেড অতিক্রম করে যন্তর মন্তরে প্রবেশ করেন সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা। স্থানটি অনুমোদিত প্রতিবাদস্থলের তালিকায় না থাকায় তাদের আটক করা হয়।

শান্তিভঙ্গ না করার মুচলেকা লঙ্ঘন এবং নিষিদ্ধ ঘোষিত এলাকায় প্রবেশের অভিযোগে বুধবার আদালত তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের দিল্লির তিহার কারাগারে নেওয়া হয়। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   জাতীয় পতাকা  বিক্ষোভ  সিজেপি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: