থাইল্যান্ডে চিকিৎসাসেবা সহজ করতে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মানের উদ্যোগ

রফিক রাফি, ব্যাংকক থেকে

বিবিধ

বিদেশে উন্নত চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সুরা হেল্থকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান

2026-10-14T23:18:38+00:00
2026-10-14T23:18:38+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিবিধ
থাইল্যান্ডে চিকিৎসাসেবা সহজ করতে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মানের উদ্যোগ
রফিক রাফি, ব্যাংকক থেকে
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
বিদেশে উন্নত চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সুরা হেল্থকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সোলায়মানের নেতৃত্বে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হাসপাতাল নির্বাচন, মেডিকেল ভিসা-সংক্রান্ত সহায়তা, যাতায়াত ও আবাসন ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, থাইল্যান্ডের ১৫টি হাসপাতালের তিন শতাধিক চিকিৎসক ও বিশেষজ্ঞের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে তারা। এর মাধ্যমে বিদেশি রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসা পরিকল্পনা এবং সম্ভাব্য ব্যয়ের তথ্য পেতে সহায়তা দেওয়া হয়।

মোহাম্মদ সোলায়মান বলেন, থাইল্যান্ডের চিকিৎসাব্যবস্থা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত। তবে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে রোগী ও তাঁদের স্বজনদের হাসপাতাল নির্বাচন, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, ভিসা প্রক্রিয়া, ভাষাগত জটিলতা এবং যাতায়াতের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এসব বিষয় সমন্বয় করে রোগীদের সহযোগিতা করাই তাঁদের প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

তিনি জানান, সুরা হেল্থকেয়ারের সেবার মধ্যে রয়েছে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, চিকিৎসার পরিকল্পনা ও সম্ভাব্য ব্যয়ের তথ্য সংগ্রহ, অনলাইনে চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা, মেডিকেল ভিসার কাগজপত্র প্রস্তুতে সহায়তা এবং দোভাষীর ব্যবস্থা। এ ছাড়া বিমান টিকিট, আবাসন, অ্যাম্বুলেন্স, চিকিৎসা-পরবর্তী যোগাযোগ ও ফলোআপের ক্ষেত্রেও সহযোগিতা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটানসহ অন্যান্য দেশের রোগীদেরও এসব সেবা দিতে চায়। রোগীর প্রয়োজন অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং চিকিৎসা নিতে প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সুরা হেল্থকেয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংককের সুকুমভিত সোই-১১ এলাকায় অ্যাম্বাসেডর হোটেলসংলগ্ন স্থানে প্রতিষ্ঠানটির অফিস ও ফার্মেসি রয়েছে। সেখান থেকে চিকিৎসা ও মেডিকেল ট্যুরিজমসংক্রান্ত বিভিন্ন সেবা সমন্বয় করা হয়।

প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে জানতে +৬৬ ৯৬ ৭৮০ ৪৩৪৭ ও +৬৬ ৯৭ ০৩০ ৯৭৬২ নম্বরে যোগাযোগ করা যাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.suhatrip.com ওয়েবসাইটে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   থাইল্যান্ড  চিকিৎসাসেবা  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: