সেঞ্চুরিতে লিটনের লাফ, হ্যাটট্রিকের পুরস্কার পেলেন হাসান

ক্রীড়া ডেস্ক

খেলা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলীয়ভাবে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির

2026-10-14T23:44:28+00:00
2026-10-14T23:44:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খেলা
সেঞ্চুরিতে লিটনের লাফ, হ্যাটট্রিকের পুরস্কার পেলেন হাসান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলীয়ভাবে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুজনেরই। পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন লিটন। দুর্দান্ত এই পারফরম্যান্সে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ৬১০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৯তম স্থানে উঠেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। অন্যদিকে, ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম। তবে এক ধাপ করে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে হাসান মাহমুদের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট পান তিনি। এই টেস্টেই বাংলাদেশের পেসারদের মধ্যে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন ডানহাতি এই পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাত ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন হাসান।


এদিকে, বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এবাদত হোসেন। তবে এক উইকেট নেওয়া তাইজুল ইসলাম তিন ধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমে গেছেন।

ব্যক্তিগত পারফরম্যান্সে কয়েকজন ক্রিকেটারের উন্নতি হলেও দলীয়ভাবে হতাশাই সঙ্গী হয়েছে বাংলাদেশের। প্রথম ইনিংসে ৩৪৬ রান তুলে ১০৬ রানের লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করেছে টাইগাররা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সেঞ্চুরি  লিটন  হ্যাটট্রিক  পুরস্কার  হাসান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: