আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’র শততম প্রদর্শনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের অন্যতম নাট্য দল আর্ট ইউনিটের তাদের নাটক ‘আমিনা সুন্দরী’র শততম প্রদর্শনী ঘিরে দুদিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে দলটি। নাট্য

2026-10-15T03:29:43+00:00
2026-10-15T03:29:43+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’র শততম প্রদর্শনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:২৯ এএম 
ছবি : সংগৃহীত
দেশের অন্যতম নাট্য দল আর্ট ইউনিটের তাদের নাটক ‘আমিনা সুন্দরী’র শততম প্রদর্শনী ঘিরে দুদিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে দলটি। নাট্য দলটি জানিয়েছে, ১৫ ও ১৬ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে ‘আমিনা সুন্দরী’ নাটকের ৯৯তম ও শততম প্রদর্শনীর। 

শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটি। একই সঙ্গে চলতি বছরে দলটি সাড়ে তিন দশকের পথচলায় পা দিয়েছে, বর্ষপূর্তি ঘিরেও দলটি রেখেছে নানা আয়োজন।

চট্টগ্রামের ৩০০ বছরের পুরোনো লোকগল্প ‘নছর মালুম আর ভেলুয়া সুন্দরীর’ কাহিনি অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ রচনা করেছেন এস এম সোলায়মান। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

পুরুষশাসিত সমাজে নারীর সঙ্গে পুরুষের প্রবঞ্চনাকে উপজীব্য করে লেখা নাটকটির গল্পে দেখা যায়, পতিভক্ত আমিনা সুন্দরীর স্বামী নছর পেশায় ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে পাড়ি জমায় ভিন দেশে। স্বামীর এই বিদায়ে আমিনার জীবনে নেমে আসে বিভীষিকা। একসময় নছর বিয়ে করে বার্মা তরুণী এখিনকে।


নাটকের এক পর্যায়ে দেখা যায় সম্মান ও অর্থের লোভে আমিনার মা কৌশলে আমিনাকে অন্যত্র বিয়ে দিতে চায়। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশলে রক্ষা পেলেও শেষ পর্যন্ত আমিনাকে পরাস্ত হতে হয় পুরুষশাসিত সমাজের কৌশলের কাছে। পালিয়ে গেলেও আমিনা ভোলো সওদাগরের হাতে পড়ে। ভোলো সওদাগরকে নানা কৌশলে অবদমিত করেও নছরের জন্যই প্রতীক্ষার প্রহর গুনতে থাকে আমিনা।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সংগীতা চৌধুরী, অপসরা মৌ, পল্লবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপ্লব, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজাসহ অনেকে। আমিনা সুন্দরী নাটকের মঞ্চ ব্যবস্থাপক কামরুজ্জামান মিল্লাত।

প্রসঙ্গত, ২০০৭ সালে মঞ্চে আসে থিয়েটার আর্ট ইউনিটের ১২তম প্রযোজনা আমিনা সুন্দরী। দেশের বাইরেও প্রদর্শিত হয়েছে নাটকটি।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   আর্ট ইউনিট  আমিনা সুন্দরী  শততম প্রদর্শনী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: