আরও একবার এক মঞ্চে জেমস-হাসান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বেশ লম্বা সময় পর এক মঞ্চে দেখা যাবে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসানকে। ২৩

2026-10-15T03:09:50+00:00
2026-10-15T03:09:50+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
আরও একবার এক মঞ্চে জেমস-হাসান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:০৯ এএম 
ছবি : সংগৃহীত
বেশ লম্বা সময় পর এক মঞ্চে দেখা যাবে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসানকে। ২৩ অক্টোবর শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় বসছে ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। সেখানেই এক মঞ্চে গাইবেন জেমস ও হাসান। 

শুধু তারাই নন, এই কনসার্টের লাইনআপে রয়েছে দেশের শীর্ষস্থানীয় আরও বেশ কয়েকটি ব্যান্ড ও তারকা। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত এই দুই রকস্টারের গান শ্রোতাদের উন্মাদনায় ভাসিয়ে চলেছে। এই কনসার্টের মধ্য দিয়ে অনেক দিন পর আবারও একই মঞ্চে তাদের গান উপভোগের সুযোগ পেতে হচ্ছেন ব্যান্ডপ্রেমীরা।

কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি রকের এই উদ‌যাপনে নগরবাউল ও আর্ক ছাড়াও থাকছে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য-এর মতো জনপ্রিয় ব্যান্ড। 


বিশেষ চমক হিসেবে ওয়ারফেজের সঙ্গে পারফর্ম করবেন গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া অনি হাসানের একক পারফরম্যান্স এবং এ কে রাহুলের পরিবেশনাও থাকছে এই কনসার্টে।

প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ‘রক এন রিদম’ শিরোনামে এই কনসার্ট আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। দিনে দিনে এটি দেশের রক ও মেটাল ঘরানার শ্রোতাদের কাছে অন্যতম জনপ্রিয় ও প্রতীক্ষিত আসরে পরিণত হয়েছে। 

২০২২ সালে প্রথম আসরের পর ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় এবং ২০২৪ সালে অনুষ্ঠিত হয় চতুর্থ আসর। আগের আসরগুলোর অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে পঞ্চম আসরটি।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   এক মঞ্চ  জেমস  হাসান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: