প্রয়াত আসিফের স্মৃতি থেকে নকশাতীতের নতুন গান ‘মন্দ লাগে’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে ব্যান্ডদল ‘নকশাতীত’। ‘মন্দ লাগে’ শিরোনামের গানটি গত ২৬ নভেম্বর ইউটিউব, স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল

2026-11-29T04:28:07+00:00
2026-11-29T04:28:07+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
প্রয়াত আসিফের স্মৃতি থেকে নকশাতীতের নতুন গান ‘মন্দ লাগে’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:২৮ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে ব্যান্ডদল ‘নকশাতীত’। ‘মন্দ লাগে’ শিরোনামের গানটি গত ২৬ নভেম্বর ইউটিউব, স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন প্রয়াত আসিফ কবির। আর নতুন সংগীতায়োজনে গানটিকে ভিন্ন আবহে সাজিয়েছেন ব্যান্ডটির গিটারিস্ট সুরঞ্জন ঘোষ।

‘মন্দ লাগে’ গানটির সঙ্গে জড়িয়ে আছে এক স্মৃতিময় গল্প। ব্যান্ডের শুরুর দিকের আড্ডায় একদিন নিজের লেখা ও সুর করা গানটি গেয়ে শুনিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রয়াত শিক্ষার্থী আসিফ কবির। সেই সময়ের স্মৃতি দীর্ঘদিন ধরে মনে ধরে রেখেছিলেন সুরঞ্জন ঘোষ। একসময় সেই স্মৃতি থেকেই গানটি নতুন করে সংগীতায়োজনের উদ্যোগ নেন তিনি।

অ্যাকুস্টিক গিটার ও অর্কেস্ট্রাল আবহে নতুন করে সাজানো হয়েছে গানটি। তবে নতুন সংগীতায়োজনেও মূল সুরের আবেগ ও অনুভূতি অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন সুরঞ্জন। শুধু গানেই নয়, এর কভার আর্টেও রয়েছে আসিফ কবিরের স্মৃতির ছাপ। প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে তারই আঁকা একটি চিত্রকর্ম।

২০১৮ সালে শেরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নকশাতীত। প্রচলিত সংগীতের ছকের বাইরে গিয়ে মৌলিক গান তৈরির প্রত্যয় থেকেই ‘কল্পনাতীত’ শব্দের আদলে ব্যান্ডটির নাম রাখা হয়। ২০২০ সালে করোনা মহামারির পর ব্যক্তিগত ব্যস্ততা ও সদস্যদের ভিন্ন শহরে অবস্থানের কারণে সাময়িক বিরতিতে যায় দলটি। এরপর ২০২৩ সালে ‘আনন্দ আলোক’ গান প্রকাশের মধ্য দিয়ে আবারও সক্রিয় হয় ব্যান্ডটি। ২০২৫-২৬ সালে নতুন লাইনআপ নিয়ে সংগীতচর্চায় ফের মনোযোগী হয় তারা।


‘মন্দ লাগে’ প্রকাশের পর এবার নিজেদের অপ্রকাশিত মৌলিক গানগুলো নিয়েও এগোতে চায় নকশাতীত। মনিরুস সাব্বিন, তন্ময় সাহা, হাসান রাকিব, রবিন চক্রবর্তী ও রাকিবুল হাসান রকির লেখা গান নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে দলটির।

বর্তমানে নকশাতীতের লাইনআপে রয়েছেন বিধান গোস্বামী (ভোকাল), সুরঞ্জন ঘোষ (গিটার ও ভোকাল), কৌশিক সাহা জয় (বেজ গিটার) এবং রুপক চক্রবর্তী (ড্রামস)। অতিথি গিটারিস্ট হিসেবে রয়েছেন সাকিবুর রহমান মিম।

আবেগ, স্মৃতি আর নতুন সংগীতায়োজনের মেলবন্ধনে ‘মন্দ লাগে’ গানটি নকশাতীতের জন্য কেবল নতুন প্রকাশনা নয়, বরং প্রয়াত এক বন্ধুর সৃষ্টিকে নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসও। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আসিফ  স্মৃতি  নকশাতীত  নতুন গান  মন্দ লাগে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: