নতুন অধ্যায়ে মিমি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় মিমি ও সিদ্ধার্থ দত্তের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া

2026-11-28T00:06:53+00:00
2026-11-28T00:06:53+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন অধ্যায়ে মিমি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৬ এএম 
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী । ছবি : সংগৃহীত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী । ছবি : সংগৃহীত
জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় মিমি ও সিদ্ধার্থ দত্তের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র সিদ্ধার্থ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। আইনি বিয়ে সম্পন্ন হওয়ার কিছু সময় পর মিমি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তার বিয়ের ছবি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতায় বেশ সাদামাটা আয়োজন ছিল। সাদা পাঞ্জাবিতে ছিলেন সিদ্ধার্থ। মিমির সাজে প্রাধান্য পেয়েছে সোনালি রং। কয়েকটি ছবিতে আংটি বদল, বিয়ের কাগজে স্বাক্ষর ও একে অপরকে জড়িয়ে ধরার মুহূর্ত ধরা পড়েছে। ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা।

মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা; যার অবসান ঘটল আইনি বিয়ের মাধ্যমে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের আমন্ত্রণপত্র সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছিল।কার্ডে ছিল মিমির তিন পোষা কুকুরের ছবিও। এদিকে, আইনি বিয়ে কলকাতায় হলেও  আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর হবে মূল আয়োজন। মেহেদি, সংগীত ও বিয়ের আনুষ্ঠানিকতা মিলিয়ে ঘনিষ্ঠজনদের নিয়ে এ আয়োজনের পরিকল্পনা করেছেন মিমি।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   নতুন  অধ্যায়  মিমি চক্রবর্তী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: