অমিতাভ বচ্চনের বাড়ি ঘিরে উদ্বেগ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো মুম্বাইয়ে নিরাপত্তা

2026-11-27T23:53:28+00:00
2026-11-27T23:53:28+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
অমিতাভ বচ্চনের বাড়ি ঘিরে উদ্বেগ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম 
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন । ছবি : সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন । ছবি : সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মুম্বাইয়ের মেয়র ঋতু তাওয়াড়ে ও পৌর কমিশনার অশ্বিনী ভিদের কাছে পাঠানো একটি ই-মেইলে অমিতাভের বাড়িসহ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ই-মেইলে মেয়রের কার্যালয়, মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রো স্টেশনের কথাও উল্লেখ করা হয়েছে।

হুমকির পর অমিতাভের বাড়ি ও অন্যান্য সন্দেহভাজন স্থানে তল্লাশি চালাতে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দল এবং প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হয়। তবে প্রাথমিক তল্লাশিতে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

এ নিয়ে সাম্প্রতিক দ্বিতীয়বারের মতো অমিতাভের বাসভবন হামলার হুমকির তালিকায় এলো। পুলিশ ই-মেইলটির উৎস শনাক্ত এবং প্রেরককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। নিরাপত্তার কারণে অমিতাভের বাসভবনের আশপাশেও বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   অমিতাভ বচ্চন  বাড়ি  ঘিরে  উদ্বেগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: