এবার ওটিটিতে ‘দৃশ্যম ৩’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের আলোচিত থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’। আজ ২৭ নভেম্বর থেকে

2026-11-26T23:16:43+00:00
2026-11-26T23:16:43+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
এবার ওটিটিতে ‘দৃশ্যম ৩’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের আলোচিত থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’। আজ ২৭ নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে অজয় দেবগন অভিনীত সিনেমাটি। ফলে যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাননি, তাদের জন্য ঘরে বসেই উপভোগের সুযোগ তৈরি হচ্ছে।

গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটি। এতে আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে আইনের সঙ্গে তার বুদ্ধির লড়াই নিয়েই এগিয়েছে গল্প। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাব্বু, শ্রিয়া সরণ, রজত কাপুর, ঈশিতা দত্ত ও ম্রুণাল যাদব। নতুন সংযোজন হিসেবে রয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির হিন্দি সংস্করণের তৃতীয় ও শেষ কিস্তি এটি। ২০১৫ সালে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা মুক্তি পেয়েছিল ২০২২ সালে। নতুন পর্বে দীর্ঘদিনের রহস্য ও পারিবারিক সংকটের গল্পের সমাপ্তি টানা হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এনএন

  বিষয়:   ওটিটি  দৃশ্যম ৩’  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: