আজ বসছে ‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসর, থাকছে নানা আয়োজন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো, প্রতিকূলতা জয় এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে আবারও এক মঞ্চে মিলিত হচ্ছেন

2026-11-27T03:10:47+00:00
2026-11-27T03:11:38+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
আজ বসছে ‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসর, থাকছে নানা আয়োজন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:১০ এএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৩:১১ এএম
১০ বছরে পা দিল ‘রাইজ অ্যাবাভ অল’ । ছবি : সংগৃহীত
১০ বছরে পা দিল ‘রাইজ অ্যাবাভ অল’ । ছবি : সংগৃহীত
ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো, প্রতিকূলতা জয় এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে আবারও এক মঞ্চে মিলিত হচ্ছেন দেশের বিভিন্ন খাতের সফল ব্যক্তিত্বরা। তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসর। দিনব্যাপী এ আয়োজনে করপোরেট নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাজীবী ও বিনোদনজগতের পরিচিত মুখদের অংশ নেওয়ার কথা রয়েছে।

‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’ শিরোনামে এবারের আয়োজন বসবে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত নয়টি আসরে সরাসরি অংশ নিয়েছেন ২১ হাজার ৫০০-এর বেশি মানুষ। এসব আয়োজনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ১ হাজার ৫৫০টির বেশি কনটেন্ট। অনলাইনে এসব কনটেন্টের মোট ভিউ ও এনগেজমেন্ট ছাড়িয়েছে ১০ কোটি।

এবারের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও করপোরেট ব্যক্তিত্বরা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা, সাফল্য, চ্যালেঞ্জ এবং কঠিন সময়ের গল্প তুলে ধরবেন। বক্তাদের তালিকায় রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন এবং বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন।

এ ছাড়া বক্তব্য দেবেন ওয়ান ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহিত রহমান, একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো রাইজ অ্যাবাভ অল-এর মঞ্চে বক্তব্য দেবেন ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ। পাশাপাশি উপস্থিত থাকবেন অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাবিলা নূর। আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের পর সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

আয়োজনটির বিশেষত্ব হলো, এখানে বক্তারা শুধু নিজেদের অর্জন ও সাফল্যের কথা তুলে ধরেন না; বরং ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, প্রতিকূলতা এবং সেসব অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পও শোনান। ফলে বিভিন্ন পেশা ও খাতের সফল ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পান অংশগ্রহণকারীরা।

আয়োজকদের মতে, বিশেষ করে শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা এবং কর্মজীবনে নতুন সম্ভাবনা খুঁজছেন এমন তরুণদের জন্য এবারের আয়োজন কার্যকর অভিজ্ঞতা ও অনুপ্রেরণার ক্ষেত্র হয়ে উঠবে।

মূল মঞ্চের পাশাপাশি থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। এসব স্টলে দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও সেবা সম্পর্কে জানার পাশাপাশি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

এবারের আয়োজনের টাইটেল স্পনসর মাস্টারকার্ড এবং পাওয়ার্ড বাই স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি আয়োজনটি করছে। ফিট এলিগেন্সের সঙ্গে আয়োজিত এ অনুষ্ঠানের এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা।

আয়োজনটির কো-স্পনসর হিসেবে রয়েছে ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, অ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেলটেক। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, দশম আসরের আয়োজন তরুণদের নিজেদের সম্ভাবনা নতুনভাবে আবিষ্কার করতে এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই প্ল্যাটফর্মে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   আজ বসছে  রাইজ অ্যাবাভ অল  দশম আসর  থাকছে  নানা আয়োজন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: