ভিন্ন আবহে প্রিয়ন্তী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দায় নিজের অভিনয়ের স্বতন্ত্রতা তৈরি করছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি গল্প ও চরিত্রের বৈচিত্র্য দিয়ে দর্শকের নজর কাড়তে

2026-11-29T04:25:47+00:00
2026-11-29T04:25:47+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ভিন্ন আবহে প্রিয়ন্তী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:২৫ এএম 
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি : সংগৃহীত
ছোটপর্দায় নিজের অভিনয়ের স্বতন্ত্রতা তৈরি করছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি গল্প ও চরিত্রের বৈচিত্র্য দিয়ে দর্শকের নজর কাড়তে চান তিনি। সাম্প্রতিক একের পর এক নতুন নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার ‘লাভ অ্যান্ড প্রমিজ’ শিরোনামের টেলিছবিতে হাজির হয়েছেন তিনি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন আরশ খান।  চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে টেলিছবিটি। রোমান্টিক গল্পের এই টেলিছবির রচনা ও পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। প্রচারে আসার পর দর্শকদের নজর কেড়েছে প্রিয়ন্তী উর্বীর অভিনয়। প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

সাম্প্রতিক প্রিয়ন্তী উর্বীর অভিনীত কাজের তালিকায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি ভিন্নধর্মী নাটক। এর আগে ‘বউ পালানোর পরে’ ও ‘দাদি ভয়ংকর’ নাটকে অভিনয় করে দর্শকের মনোযোগ পেয়েছেন তিনি। এরপর শফিকুর রহমান শান্তনুর লেখা এবং এল আর সোহেলের পরিচালনায় ‘অজানা মায়া’ নাটকে অভিনয় করেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের সংকট, আর্থিক অনিশ্চয়তা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ নাওভি। 

নাটকটি মুক্তি পেয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। অভিনয়ে চরিত্রের বৈচিত্র্যকে গুরুত্ব দেন প্রিয়ন্তী। প্রচলিত গ্ল্যামারাস ইমেজের বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। চরকির অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্ত’-এর ‘কোথায় পালাবে বলো রূপবান’ পর্বে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। এ ছাড়া ওয়েব কনটেন্টেও নিজের অভিনয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। 


মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও অভিনয়েই নিজের ভবিষ্যৎ গড়তে চান প্রিয়ন্তী। টেলিভিশন নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্র— বিভিন্ন মাধ্যমে কাজের অভিজ্ঞতা তার ক্যারিয়ারকে এগিয়ে নিচ্ছে। টেলিছবি ‘লাভ অ্যান্ড প্রমিজ’-এ আরশ খানের সঙ্গে তার রসায়ন দর্শকের মাঝে নতুন করে সাড়া ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ভিন্ন আবহ  প্রিয়ন্তী উর্বী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: