২৬ বছর পর আসছে ‘ধাড়কান ২’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন?

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

২০০০ সালে মুক্তি পাওয়া ‘ধাড়কান’ সিনেমার আবেদন এখনো কমেনি দর্শকের কাছে। অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠির অভিনয়, প্রেমের

2026-11-29T07:01:47+00:00
2026-11-29T07:01:59+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
২৬ বছর পর আসছে ‘ধাড়কান ২’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:০১ এএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৭:০১ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
২০০০ সালে মুক্তি পাওয়া ‘ধাড়কান’ সিনেমার আবেদন এখনো কমেনি দর্শকের কাছে। অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠির অভিনয়, প্রেমের গল্প আর জনপ্রিয় গান—সব মিলিয়ে সিনেমাটি জায়গা করে নিয়েছে বলিউডের রোমান্টিক ছবির তালিকায়। এবার প্রায় ২৬ বছর পর সেই সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনার খবর সামনে এসেছে।

গণমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ‘ধাড়কান ২’ নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে নতুন সিনেমায় আগের তিন অভিনয়শিল্পীর সবাইকে দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সূত্রের দাবি, সুনীল শেঠিকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। তবে তার চরিত্রের ধরন কিংবা পর্দায় উপস্থিতির সময় এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পীদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিচালনার দায়িত্ব পেতে পারেন শ্রী নারায়ণ সিং। এর আগে অক্ষয় কুমারকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি। এ ছাড়া ‘ধাড়কান ২’-এ বলিউডের কয়েকজন নতুন মুখের পাশাপাশি এক পরিচালকের ছেলেরও অভিষেক হতে পারে বলে জানা গেছে।

নতুন সিনেমাটি আগের গল্পের সরাসরি ধারাবাহিকতা হবে না বলেও জানা গেছে। প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের বিষয়গুলোই নতুন গল্পে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। গল্পে পরিবর্তন থাকায় পুরোনো অভিনয়শিল্পীদের উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

২০০০ সালে মুক্তি পাওয়া ‘ধাড়কান’-এর গল্প আবর্তিত হয়েছিল অঞ্জলি, দেব ও রামকে ঘিরে। দেব ও অঞ্জলি একে অপরকে ভালোবাসলেও পরিবারের সিদ্ধান্তে রামকে বিয়ে করেন অঞ্জলি। কয়েক বছর পর দেবের সঙ্গে আবার দেখা হয় তার। তবে তত দিনে রামের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে অঞ্জলির। প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে অক্ষয়, শিল্পা ও সুনীলের অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়।


সিনেমাটির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা ছিল গানগুলোর। নাদিম-শ্রাবণের সুরে এবং সমীরের কথায় তৈরি ‘দিল নে ইয়ে কহা হ্যায় দিল সে’, ‘তুম দিল কি ধাড়কন মে’, ‘দুলহে কা সেহরা’ ও ‘না না করতে প্যায়ার’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে পরিচিত।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সিনেমাটির গানের অ্যালবামের প্রায় ৪৫ লাখ কপি বিক্রি হয়েছিল। মুক্তির বছর ‘মোহাব্বতে’র পর এটি ছিল দ্বিতীয় সর্বাধিক বিক্রীত অ্যালবাম। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ‘ধাড়কান’। বিশ্বজুড়ে সিনেমাটির আয় হয়েছিল ২৬ কোটি রুপি।

ধর্মেশ দর্শন পরিচালিত মূল সিনেমাটিতে অক্ষয়, শিল্পা ও সুনীল ছাড়াও অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, পারমিত শেঠি, কিরণ কুমার, সুষমা শেঠ ও মনজিত কুল্লার। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ধাড়কান ২  অক্ষয়  শিল্পা  সুনীল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: