ওটিটিতে কামব্যাক বিপাশা বসুর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রায় ছয় বছর পর ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিপাশা বসু। ওটিটি প্ল্যাটফর্মের অ্যামাজন

2026-10-15T04:32:43+00:00
2026-10-15T04:32:43+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ওটিটিতে কামব্যাক বিপাশা বসুর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৩২ এএম 
বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিপাশা বসু। ছবি : সংগৃহীত
প্রায় ছয় বছর পর ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিপাশা বসু। ওটিটি প্ল্যাটফর্মের অ্যামাজন প্রাইম ভিডিওর একটি নতুন ক্রাইম ড্রামা সিরিজে দেখা যাবে এই নায়িকাকে। 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সংগ্রান্ট একটি ঘোষণা দিয়েছে। পরিচালক হংসল মেহতার পরিচালনায় এই সিরিজে বিপাশার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি কৌশল ও বিশাল জেঠওয়াকে।

সম্প্রতি ওটিটি চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে এই সিরিজের কাজ শুরু হওয়ার কথা ঘোষণা করেছে। বর্তমানে এর শুটিংয়ের কাজ চলছে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। অলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন প্রভলিন সান্ধু।


নতুন সিরিজটির গল্প আবর্তিত হয়েছে একটি ছোট শহরের মাদক পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে। মাদক সাম্রাজ্যের রোমহর্ষক কাহিনিই তুলে ধরা হবে এখানে। সিরিজে সানি কৌশলকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেলেও বিপাশা বসু কোন চরিত্রে অভিনয় করছেন বা সিরিজটির নাম কী, তা এখনও নির্মাতাদের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে।

এদিকে অভিনয়ের খবরের পাশাপাশি সাম্প্রতিক ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে নতুন করে চর্চায় উঠে এসেছেন বিপাশা। অভিনেত্রীর একটি ডিজিটাল কভার শেয়ার করে তার অ্যাথলেটিক ফিটনেস, পেশিবহুল শরীর এবং স্বতন্ত্র ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন মাসাবা। মাসাবার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

উল্লেখ্য, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে শেষবার অভিনয় করতে দেখা গেছে বিপাশাকে। অন্যদিকে তার অভিনীত শেষ সিনেমা ‘অ্যালন’ মুক্তি পেয়েছিল প্রায় ১১ বছর আগে। তার পর থেকেই বড়পর্দা বা ওটিটি থেকে দূরে ছিলেন আবেদনময়ী এই তারকা।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ওটিটি. কামব্যাক  বিপাশা বসু 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: