আগামী ২০ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও উৎসাহ দেখা যাচ্ছে। এ সফরকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি দলীয় অভ্যন্তরীণ কোন্দল নিরসনেও সক্রিয় হয়েছে রংপুর জেলা বিএনপি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রংপুর নগরীর কোতোয়ালি থানার সামনে তিলোত্তমা হোটেলে জেলা বিএনপির এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় রংপুর জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী এ আহ্বান জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার, সাংগঠনিক প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও মতপার্থক্য নিরসন করে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরিবেশ তৈরির বিষয়টিও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মহানগর বিএনপির সদস্য সচিব বহরমপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী (ডন) সময়ের আলোকে বলেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রংপুরের মানুষের দেখা দিতে, উৎসবের নগরীতে পরিণত হয়েছে রংপুর । তিনি আরো বলেন রংপুরকে টেনে সাজাতে প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিএনপির কোনো পথ দেব আপনার না বিএনপির সিনিয়র নেতা ও রংপুর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এ কে এম হারুন উর র রশিদ বলেন রংপুরের রাজনৈতিক অঙ্গনে বাড়তি তৎপরতা তৈরি হয়েছে তিনি আরো বলেন জরুরি সভায় কী ধরনের সিদ্ধান্ত আসে এবং দলীয় ঐক্য প্রতিষ্ঠায় কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে নজর থাকবে স্থানীয় রাজনৈতিক মহলের।
সময়ের আলো/এমকে