জাবির ভর্তি পরীক্ষা শুরু হতে পারে ১৭ জানুয়ারি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে পারে। তবে পরীক্ষার

2026-10-15T15:32:02+00:00
2026-10-15T15:47:58+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
জাবির ভর্তি পরীক্ষা শুরু হতে পারে ১৭ জানুয়ারি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৩:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে পারে। তবে পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হবে আগামী ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির সভায়।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই পরীক্ষার তারিখ ও সময়সীমা চূড়ান্ত করা হবে। তবে প্রাথমিক পরিকল্পনা ছিল ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেওয়ার।

এদিকে এবারও বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম। বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি পর্যালোচনার দায়িত্বে থাকা উপকমিটির এক সদস্য জানান, এ বিষয়ে গঠিত চারটি উপকমিটির প্রতিবেদন ইতিবাচক হয়নি। পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে ব্যয় একটি বড় বাধা। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করাও কঠিন হয়ে পড়েছিল। এসব কারণে এবার বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি।


এর আগে গত ৮ জুলাই জাবি প্রশাসন বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা যাচাই করতে চারটি পৃথক উপকমিটি গঠন করে। উপকমিটিগুলো ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। আগামী ২৮ অক্টোবরের সভায় ভর্তি পরীক্ষা কোথায় ও কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জাবি  ভর্তি পরীক্ষা  জানুয়ারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: