কলাপাড়ায় নিখোঁজ ঘুমন্ত শিশু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মো. রায়হান নামে ১০ মাসের এক শিশু ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ

2026-10-15T15:40:56+00:00
2026-10-15T15:41:37+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় নিখোঁজ ঘুমন্ত শিশু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৩:৪১ পিএম
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় মো. রায়হান নামে ১০ মাসের এক শিশু ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুর বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের মো. রাশেল খানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হানের মা ঘটনার ৩০ মিনিট আগে পাশ্ববর্তী এলাকায় ঝি এর কাজ করতে যায়। এসময় শিশুটির বাবা পাশেই ঘুমন্ত অবস্থায় ছিল। তবে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে তার কোনো হদিস পাওয়া যায়নি।

স্থানীয় অনেকের ধারণা, কোনো প্রতারক চক্র তাকে নিয়ে গেছে।


কলাপাড়া থানার সাব ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানান, শিশুটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই এলাকায় এর আগে এমন ঘটনা আগে কখনো না ঘটায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কলাপাড়া  ঘুমন্ত শিশু নিখোঁজ  পটুয়াখালী  রায়হান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: