অটোরিকশা তৈরির অবৈধ কারখানায় বিকট শব্দ, স্বাস্থ্য ঝুঁকি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে নিষিদ্ধ, ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার তৈরির

2026-10-15T16:27:26+00:00
2026-10-15T16:28:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
অটোরিকশা তৈরির অবৈধ কারখানায় বিকট শব্দ, স্বাস্থ্য ঝুঁকি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৪:২৮ পিএম
এসব কারখানায় দিনরাত সমান তালে চলছে বিকট শব্দে ওয়েলিং মেশিন ও হাতুরি পেটার শব্দ। ছবি : সময়ের আলো
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে নিষিদ্ধ, ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার তৈরির কারখানা। জনসমাগম এলাকায় এসব কারখানায় দিনরাত সমান তালে চলছে বিকট শব্দে ওয়েলিং মেশিন ও হাতুরি পেটার শব্দ। ফলে বাসস্ট্যান্ড এলাকাজুড়ে যানবাহন ও জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকিসহ পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

স্থানীয়দের অভিযোগ, উপজেলা পরিষদের মাসিক সভায় কারখানাগুলো নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে বার বার দৃষ্টি আকর্ষণ করা হলেও, স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এসব কারখানার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগকে সড়জমিনে তদন্ত করে, জনবহুল এলাকা থেকে এসব কারখানা অপসারণ করে নিরাপদ স্থানে স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 স্থানীয়দের অভিযোগ ও সরজমিনে দেখা গেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকাসহ জনসমাগম এলাকায় এক শ্রেণির ব্যক্তি অবৈধভাবে সড়কের পাশে জায়গা দখল করে স্থাপনা তৈরি করে সেখানে বিদ্যুৎ চালিত ওয়েলডিং মেশিন বসিয়ে দিন রাত সমান তালে বিকট শব্দে ব্যাটারি চালিত অটোরিকশা ও চার্জার ইজিবাইক (টমটম) তৈরির কারখানা নির্মাণ করে সেখানে বিভিন্ন যানবাহন তৈরি করে আসছে।

 এই ওয়েলডিং মেশিন ও অন্যান্য যন্ত্রের বিকট শব্দে বাসস্ট্যান্ড এলাকাসহ আশেপাশে যানবাহন ও জনসাধারণের চলাচল ও জনস্বাস্থ্য হুমকির ঝুঁকির পাশাপাশি, ওয়েলডিং মেশিনের আলোর রশ্মিতে অনেকের চোখের মারাত্মক ক্ষতি হতে চলেছে।


 আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, এই সড়কটি অল্প সময়ে সম্প্রসারণের কাজ শুরু করা হবে। সরকারি জনপদ বিভাগের সড়কে স্থাপনা নির্মাণের কোনো বৈধতা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   অটোরিকশা তৈরি  অবৈধ কারখানায়  বিকট শব্দ  স্বাস্থ্য ঝুঁকি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: