নরসিংদীতে সিএনজি দুর্ঘটনায় ফার্মেসি ব্যবসায়ী নিহত

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রশান্ত শীল নামে ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০

2026-10-15T16:41:28+00:00
2026-10-15T16:41:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নরসিংদীতে সিএনজি দুর্ঘটনায় ফার্মেসি ব্যবসায়ী নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম 
নিহত প্রশান্ত শীল ও দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি : সময়ের আলো
নরসিংদীর রায়পুরায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রশান্ত শীল নামে ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নরসিংদী-রায়পুরা সড়কের আমিরগঞ্জের ১০ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ থেকে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


নিহত প্রশান্ত শীলের রায়পুরা বাজারে একটি ওষুধের ফার্মেসি ছিল। তাঁর মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নরসিংদী  সিএনজি দুর্ঘটনা  ফার্মেসি ব্যবসায়ী  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: