প্রধানমন্ত্রীর কাছে পেলেন সুখবর সেই দুখু মিয়া

সময়ের আলো ডেস্ক

জাতীয়

হাত না থাকায় জীবনের শুরুতে যাকে করুণার চোখে দেখা হয়েছিল, আজ সেই দুখু মিয়া নরসিংদী সদরের নগর পাঁচদোনা এলাকার এক

2026-10-14T20:38:10+00:00
2026-10-14T20:38:10+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর কাছে পেলেন সুখবর সেই দুখু মিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম 
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন আলতাফ হোসেন, নায়লা শারাফ ও রেজাউল কিবরিয়া বাবুল। ছবি : সংগৃহীত
হাত না থাকায় জীবনের শুরুতে যাকে করুণার চোখে দেখা হয়েছিল, আজ সেই দুখু মিয়া নরসিংদী সদরের নগর পাঁচদোনা এলাকার এক উজ্জ্বল বাতিঘর। নিজের অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে পা দিয়েই ব্লাকবোর্ডে লিখছেন এবং ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো।

২০০৭ সালে নিজের জমানো মূলধন আর অদম্য স্বপ্নকে সঙ্গী করে পাঁচদোনায় পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’। তার এই জীবনসংগ্রাম ও উদ্যোগের কথা শুনে বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন আলতাফ হোসেন। এ সময় তার সঙ্গে আরও সাক্ষাৎ করেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশা বেছে নেওয়া নায়লা শারাফ এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো ভোলার রেজাউল কিবরিয়া বাবুল।


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনজনই। প্রধানমন্ত্রী তাদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন। তাদের কাজের প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

প্রধানমন্ত্রী তিনজনের উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

এ সময় প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইচ্ছাশক্তি  প্রতীক  দুখু মিয়া  শিক্ষার আলো  বাতিঘর  নরসিংদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: