দুলাভাইয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের

2026-10-15T17:23:35+00:00
2026-10-15T17:23:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুলাভাইয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম 
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক। ছবি : সময়ের আলো
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ চন্দ্র কর্মকার বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তার দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।


দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়ক অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দুলাভাই  বাড়ি ফিরা  বিকাশ  মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: