লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

​লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।​বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত ৩টা ৪০

2026-10-15T18:02:52+00:00
2026-10-15T18:02:52+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২
​লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম 
গ্রেফতার বাপ্পী ও জিল্লুর রহমান
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত ৩টা ৪০ মিনিটে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ফরমান আলীর ছেলে ও লালপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আরিফুজ্জামান ওরফে বাপ্পি (৪৮) এবং উত্তর লালপুর গ্রামের মৃত আলম মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৪১)।

​এসআরবি সূত্রে জানা যায়, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীরা বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে হেরোইন নিয়ে লালপুর বাজারের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। পরবর্তীতে মোটরসাইকেল আরোহী বাপ্পি ও জিল্লুরকে থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি অ্যান্ড্রেয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।


​এ বিষয়ে এসআরবি-৫ জানায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   লালপুর  ৫২৫ গ্রাম হেরোইন  গ্রেফতার  নাটোর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: