কুয়াকাটা মিশ্রীপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি লাঞ্ছিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মিশ্রীপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মংলাচিং মাতুব্বরকে (৬০) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সীমা বৌদ্ধ

2026-10-15T19:12:09+00:00
2026-10-15T19:12:09+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুয়াকাটা মিশ্রীপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি লাঞ্ছিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম 
বৌদ্ধ বিহারের সামনে রাখাইন নর-নারীরা মানববন্ধন। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কলাপাড়ায় মিশ্রীপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মংলাচিং মাতুব্বরকে (৬০) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সীমা বৌদ্ধ বিহার এলাকায় স্থানীয় মো. শামসুল আলম এবং মো. নাসির উদ্দিন তাকে লাঞ্ছিত করেন বলে তারা অভিযোগ করেছেন।

এতে পর্যটকদের বৌদ্ধ বিহার পরিদর্শন বন্ধ করে দিয়ে বিচারের দাবিতে বৌদ্ধ বিহারের সামনে রাখাইন নর-নারীরা মানববন্ধন করেছেন।

জানা গেছে, কুয়াকাটা থেকে ৮ কিলোমিটার দূরে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার রাখাইন সম্প্রদায়ের প্রাচীন বৌদ্ধবিহার। এ বিহার ৪০ ফুট দৈর্ঘ্যের গৌতম বুদ্ধের একটি প্রতিকৃতি রয়েছে। এটি দেখতে প্রতিদিন শতশত পর্যটক আসেন ওই এলাকায়। এ বিহারে অন্তত অর্ধশত গরীব শিক্ষার্থী রয়েছে। বিহারটির উপার্জন বাড়াতে বাউন্ডারী সংলগ্ন একটি দোকান ঘর উঠানোর চেষ্টাকালে বিহারের সভাপতিকে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে দু’পক্ষের বাক বিতণ্ডা হলে অভিযুক্তরা সভাপতিকে লাঞ্ছিত করে।


এ ব্যাপারে সীমা বৌদ্ধ বিহারের পুরোহিত উত্তম মহাথেরো বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার সুরাহা না হলে আমরা পর্যটকদের বৌদ্ধ বিহার পরিদর্শন করতে দেব না।’

মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, তিনি ঘটনাটি শুনে বৌদ্ধ বিহারে গিয়েছেন। এর সুষ্ঠু সমাধান করবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুয়াকাটা  মিশ্রীপাড়া বৌদ্ধ বিহার  সভাপতি  লাঞ্ছিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: