দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের ঐতিহ্যবাহী ও গৌরবোজ্জ্বল বাহিনী হিসেবে দীর্ঘ ২৩০ বছর ধরে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত রয়েছে। তবে কেবল

2026-10-15T19:29:00+00:00
2026-10-15T19:29:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম 
দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি : সময়ের আলো
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের ঐতিহ্যবাহী ও গৌরবোজ্জ্বল বাহিনী হিসেবে দীর্ঘ ২৩০ বছর ধরে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত রয়েছে। তবে কেবল সীমান্ত রক্ষাই নয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন সদস্য মাঠে নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার শংকরপুর ইউনিয়নের মারগাও ও পাসপুর এলাকার দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান। 

এ সময় তিনি সাংবাদিকদের জানান, সনাতন ধর্মাবলম্বী জনগণ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সেটাই বিজিবির মূল লক্ষ্য।

তিনি জানান,সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে ৯টি বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে তিনি।


ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান, মানবপাচার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সবার সহযোগিতায় একটি নিরাপদ এবং আনন্দমুখর শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের কর্মকর্তাবৃন্দ, শংকরপুর ইউনিয়নের মেম্বার, পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীর ভক্তরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীমান্ত সুরক্ষা  দিনাজপুর  দুর্গাপূজা  নিরাপত্তা  বিজিবি মোতায়েন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: