চট্টগ্রামে দুর্গোৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী, নিরপত্তা জোরদার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

দুর্গোৎসবেচট্টগ্রামের জেমিসন হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেনপ্রধানমন্ত্রীতারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর এবংদুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আনসার বাহিনীর প্রায়

2026-10-15T19:37:47+00:00
2026-10-15T20:36:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
মেধস মুনির আশ্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক
চট্টগ্রামে দুর্গোৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী, নিরপত্তা জোরদার
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৮:৩৬ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক। ছবি : সময়ের আলো
দুর্গোৎসবে চট্টগ্রামের জেমিসন হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর এবং দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আনসার বাহিনীর প্রায় সাড়ে ১২ হাজার সদস্য এবং পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন তীর্থস্থান মেধস মুনির আশ্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবীদের পালাক্রমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

জেলা প্রশাসক বলেন, ২০ অক্টোবর চট্টগ্রামের জেমিসন হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার গঠনের পর এটি প্রথম শারদীয় দুর্গোৎসব। উৎসবকে আনন্দমুখর ও সর্বজনীন করার পাশাপাশি সব ধর্মের মানুষের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে চায় সরকার। এবার সারা দেশে দেড় হাজারের বেশি নতুন সর্বজনীন দুর্গামণ্ডপ যুক্ত হয়েছে। চট্টগ্রাম জেলাতেও প্রায় ৪০০টি নতুন মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তার পরিমাণ ও আওতাও বাড়ানো হয়েছে। 


এদিকে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেন, শুক্রবার থেকে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে। মোবাইল পেট্রোলিং, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিট পুলিশিং কার্যক্রম চলবে। গুজব, অপপ্রচার ও নাশকতার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবীদের সক্রিয় রাখা এবং সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

হিন্দু পুরান ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেধস মুনির আশ্রমকে পৃথিবীর প্রথম দুর্গাপূজার স্থান হিসেবে বিবেচনা করা হয়। 

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, ইউএনও মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, ওসি মো. মোজাফফর হোসেন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দীপানন্দ ব্রহ্মচারী মহারাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম মেধস মুনির আশ্রম পরিদর্শন শেষে জ্যৈষ্ঠপুরার বীণাপানি পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

সময়ের আলো/জোই/আতা
  বিষয়:   চট্টগ্রাম  সনাতন ধর্মাবলম্বী  দুর্গোৎসব  প্রধানমন্ত্রী  জেলা প্রশাসক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: