ডিসেম্বরের মাঝামাঝি উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়ক মন্ত্রী

​মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত

2026-10-15T20:25:13+00:00
2026-10-15T20:25:13+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডিসেম্বরের মাঝামাঝি উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়ক মন্ত্রী
​মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম 
মুন্সীগঞ্জে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী জানান, প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং অগ্রগতির সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। 

তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে।


​পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। মুক্তারপুর সেতুর টোল মওকুফ কিংবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয় দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির তোলা যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

​এ ছাড়া মহাসড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি চালুর মাধ্যমে সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলা জোরদার করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন মন্ত্রী।

সময়ের আলো/জোই

  বিষয়:   ডিসেম্বর  উন্মুক্ত  পঞ্চবটি  মুক্তারপুর  এলিভেটেড এক্সপ্রেসওয়ে  সড়ক মন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: