মাদকের টাকা না পেয়ে কাকিকে কু‌পি‌য়ে হত্যা, অভিযুক্ত আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে মাদকের টাকা না পেয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে কাকি সুধারানী মণ্ডলকে (৫৮) কু‌পি‌য়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫

2026-10-15T20:44:01+00:00
2026-10-15T20:44:41+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদকের টাকা না পেয়ে কাকিকে কু‌পি‌য়ে হত্যা, অভিযুক্ত আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৮:৪৪ পিএম
ম্যামনগর থানা। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে মাদকের টাকা না পেয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে কাকি সুধারানী মণ্ডলকে (৫৮) কু‌পি‌য়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর পৌরসভার কাঁচড়াকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রমেশ চন্দ্র মণ্ডলকে (৩৮) আটক করেছে পুলিশ।

নিহত সুধারানী একই গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী।

এ ঘটনায় রমেশের মা কমলা রানী মণ্ডল (৫০) ও চাচাতো ভাই, মধুসূদন মণ্ডলের ছেলে সমীর কুমার মণ্ডল আহত হয়েছেন। হত্যাকারী রমেশ শ্রীধাম মণ্ডলের ছেলে ও মধুসূদন মণ্ডলের ভাইপো।


পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রমেশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সকালে মাদকের টাকা চেয়ে মায়ের সঙ্গে তার তর্ক বাধে। একপর্যায়ে তিনি দা নিয়ে মাকে কোপাতে উদ্যত হন। তখন কাকি সুধারানী মণ্ডল তাকে ঠেকাতে গেলে রমেশ তার গলায় দা দিয়ে কোপ দেন। এসময় তার মা কমলা রানী ও সমীর মণ্ডলও আহত হন। প‌রে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নিহত ও আহত‌দের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক সুধারানীকে মৃত ঘোষণা করেন। এছাড়া সমীর কুমারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রমেশ মণ্ডলকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   মাদক  টাকা না পেয়ে  কাকি  কু‌পি‌য়ে হত্যা  ঘাতক আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: