লোহাগাড়ায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, থানায় স্ত্রীর অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় রাশেদুল ইসলাম নামে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। স্বামীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী উম্মে আইমন।বুধবার (১৪

2026-10-15T21:16:08+00:00
2026-10-15T21:36:02+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, থানায় স্ত্রীর অভিযোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৯:৩৬ পিএম
রাশেদুল ইসলাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় রাশেদুল ইসলাম নামে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। স্বামীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী উম্মে আইমন।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জমিদারপাড়া এলাকা থেকে রাশেদুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

রাশেদুল ইসলাম উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরাডলুরকুল এলাকার মো. সেলিমের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী উম্মে আইমন। একই দিন বিকেলে লোহাগাড়া সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে স্বামীকে উদ্ধারের দাবি জানান তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১টার দিকে আধুনগর বাজারে দোকান বন্ধ রিকশা করে লোহাগাড়া সদরের ইটারি রুপটপ রেস্টুরেন্টের পিছনে বাসায় ফিরছিলেন রাশেদ। ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাতপরিচয় ৪/৫ জন দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে রিক্সাচালককে মারধর করে। দুর্বৃত্তরা রাশেদকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশাতে তুলে আমিরাবাদ বাজারের দিকে নিয়ে যায়। পরবর্তীতে রিকশাচালক মো. আমিন ভুক্তভোগীর পরিবারকে বিষয়টি অবহিত করলে জানাজানি হয়।


লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ভুক্তভোগী ব্যবসায়ীকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   লোহাগড়া  ব্যবসায়ীকে অপহরণ  উদ্ধারে স্ত্রীর আকুতি  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: